মাগুরা জেলা বিএনপির একাংশের সংবাদ সম্মেলন

মাগুরানিউজ.কমঃ

mn

মাগুরা জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপির পুর্ণাঙ্গ কমিটি গঠনের দাবি জানিয়েছেন জেলা বিএনপির একাংশ। সংবাদ সম্মেলনে নব-গঠিত আহ্বায়ক কমিটিকে প্রত্যাখ্যান করা হয়েছে। 
 
মঙ্গলবার বিকালে মাগুরা জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় সাবেক সভাপতি কবির মুরাদের পারনান্দুয়ালীস্থ বাসভবনে এ সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়।
 
জেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সহ-সভাপতি আহসান হাবিব কিশোর, সাংগঠনেক সম্পাদক মোহাম্মদ আলী, সদর থানা বিএনপির সভাপতি সৈয়দ মোকাদ্দেস আলী, পৌর বিএনপি সভাপতি আয়ুব হোসেনসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। 

সম্মেলনে তারা অভিযোগ করেন, দুদিন আগে তারা কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত  মাগুরা বিএনপির জন্য গঠিত একটি নতুন আহ্বায়ক কমিটির অনুমোদিত কপি হাতে পেয়েছেন। যেখানে সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সম্পাদক আলী আহম্মদকে সদস্যসচিব করা হয়েছে।

৫১ সদস্যের এ কমিটিতে জেলা বিএনপির অনেক পরীক্ষিত ও ত্যাগী  বিশেষ করে যারা দুঃসময়ে সাংগঠনিক দায়িত্বে থেকেছেন, এমনকি দল করার কারণে সরকারি দলের কোপানলে পড়ে একাধিক মামলায় জড়িয়ে এখনো  হয়রানির শিকার হচ্ছেন। তাদের বাদ দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, এ কমিটির নেতৃত্বে পরবর্তী কার্যক্রম চললে তাদের দলে নতুন করে গ্রুপিং শুরু হবে। এই অনাকাঙ্খিত গ্রুপিং ঠেকাতে তারা আহ্বায়ক কমিটি বাতিল করে জেলার তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জেলা কমিটি  গঠনের দাবি জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: