স্বামী হত্যার দায়ে শ্রীপুরের চাঁদ সুলতানার যাবজ্জীবন কারাদণ্ড

মাগুরানিউজ.কম:

mnস্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক বুধবার দুপুরে এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তের নাম চাঁদ সুলতানা (৪১)। তিনি মাগুরার শ্রীপুর থানার হরিন্দি গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়ার মেয়ে।

গাজীপুর জজকোর্টের পিপি এ্যাডভোকেট মো. হারিছ উদ্দিন আহাম্মদ জানান, চাঁদ সুলতানা তার স্বামী নজরুল ইসলাম ও প্রতিবন্ধী মেয়েকে নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাসের আব্দুল হালিমের বাড়িতে ভাড়া থাকতেন। ২০১০ সালের ১০ ফেব্রুয়ারি পারিবারিক কলহের জের ধরে চাঁদ সুলতানা তার স্বামী নজরুল ইসলামকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরদিন পুলিশ লাশ উদ্ধার করে ও নিহতের ভাগ্নে ইদ্রিস মিয়া বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, পরে পুলিশ চাঁদ সুলতানাকে গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা জয়দেবপুর থানার এসআই মো. শহীদুল্লাহ তদন্ত শেষে ২০১০ সালের ৩১ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১১ সালের ৮ মে আদালতে অভিযোগপত্র গৃহীত হয়। শুনানি শেষে বুধবার গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক স্বামী হত্যায় দোষী সাব্যস্ত হওয়ায় চাঁদ সুলতানাকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি মো. হারিছ উদ্দিন আহাম্মদ, আসামিপক্ষে ছিলেন এ্যাডভোকেট মো. আব্দুস সোবাহান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: