হরতালের প্রভাবমুক্ত মাগুরা। বিএনপি-জামায়াতের ৮ নেতাকর্মী আটক!

মাগুরানিউজ.কম:

mn

বুধবার (১৮ নভেম্বর) রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাগুরায় হরতালকে সামনে রেখে নাশকতার আশঙ্কায় বিএনপির দুই ও জামায়াতের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

এ সময়, মানবতাবিরোধী অপরাধী জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বহাল রাখার প্রতিবাদে দলটির ডাকা দেশব্যাপী বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতালের কোনো প্রভাব পড়েনি মাগুরায়।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় জানান, বৃহস্পতিবারের (১৯ নভেম্বর) হরতালে নাশকতা সৃষ্টি করতে পারে এমন খবরের ভিত্তিতে রাত থেকে সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ।

এ সময় শালিখায় চার, মাগুরায় দুই ও মহম্মদপুর উপজেলায় দুইজনকে আটক করা হয়। এদের মধ্যে মাগুরা জেলা বিএনপির সদস্য ও হাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম এবং শালিখার শতখালি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি বাবর আলী রয়েছেন।

এই পুলিশ কর্মকর্তা আরো জানান, জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের মধ্যে তাদের আদালতে পাঠানো হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: