মাগুরার শ্রীপুরে অপহরণের দুই মাস পর কিশোরী উদ্ধার

মাগুরানিউজ.কম:

mn

মাগুরার শ্রীপুর থানার দ্বারিয়াপুর থেকে এক মাস আগে অপহরণ হওয়া স্কুলছাত্রী স্বর্ণা খাতুন (১৪) নামে ১০ম শ্রেণির এক কিশোরীকে মঙ্গলবার সকালে উদ্ধার করেছে পুলিশ।

শ্রীপুর থানার এসআই আব্দুর রহিম জানান, গত ৪ সেপ্টেম্বর শ্রীপুরের দ্বারিয়াপুর থেকে অপহরণের শিকার হয় স্বর্ণা। পরে ওই দিনই মেয়ের বাবা নিলু মিয়া বাদী হয়ে ওই গ্রামের আনিসুর রহমান নামে এক যুবক ও তার পরিবারের সদস্যদের নামে শ্রীপুর থানায় অপহরণ মামলা দায়ের করেন।

এ ঘটনায় আনিসুর রহমানের বাবা মিলন মিয়া ও মা আসমানী বেগমকে আটক করে পুলিশ।

মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুরের দড়িবিলা গ্রাম থেকে স্বর্ণাকে উদ্ধার করা হয়।

এ সময় অভিযুক্ত আনিসুর রহমান পালিয়ে যায়। বয়স নির্ধারণের জন্য তাকে মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: