মাগুরায় কৃষকের নতুন বন্ধু রাইস ট্রান্সপ্লান্টার

মাগুরানিউজ.কম:

mn

মাগুরার শালিখা উপজেলায় কৃষকরা রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে জমিতে বোরো ধানের চারা লাগাচ্ছেন। ফলে অল্প সময়ে অধিক জমিতে ধানের চারা রোপন করা সম্ভব হচ্ছে। এতে কৃষকদের অর্থ ও সময় দু’টোই কম লাগছে।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, যেখানে ১ একর জমিতে ১০ কেজি ধানের চারা লাগাতে ১০-১২ জন শ্রমিকের প্রয়োজন এবং খরচ হয় ৩ হাজার ৬০০ টাকা, সেখানে যন্ত্রটির সাহায্যে ১-২ জন শ্রমিক স্বল্প সময়ে  ৫-৭ ঘন্টার মধ্যে ৪-৫ একর জমিতে ধান লাগাতে পারবে। এতে খরচ হবে মাত্র ৮০০ থেকে ১০০০ টাকা।

শালিখা উপজেলার আড়পাড়া গ্রামের কৃষক নিরাদ আলী জানান- ‘মেশিন দিয়ে ধান লাগানোর বিষয়ে আমার ধারনা ছিল না। তবে স্থানীয় কৃষি বিভাগের সহায়তায় আমি দেড় বিঘা জমিতে কম সময়ে অধেক খরচে বোরো ধানের চারা লাগিয়েছি। একটি চারাও নষ্ট হয়নি। মেশিনের মাধ্যমে সারিবদ্ধভাবে চারা লাগানোর ফলে পরবর্তীতে মেশিনের সাহায্যে গুটিইউরিয়া ব্যবহার করা যাবে। এতে আরো খরচ কমে আসবে পাশাপাশি ধানের ফলনও ভালো হবে। ’

শালিখা উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা বলেন, এই পদ্ধতিতে চারা রোপনে দূরত্ব ও ঘনত্ব সমান থাকে। একই সাথে চারটি সারিতে চারা রোপন করা যায়।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রত কুমার চক্রবর্তী জানান, ইতিপূর্বে কৃষি বিভাগের পক্ষ থেকে স্বল্পমূল্যে গুটি ইউরিয়া ব্যবহার, ধান কাটা ও মাড়াইয়ের যন্ত্র সরবরাহ করা হয়েছে। আগামীতে ধান লাগানোর যন্ত্র সরবরাহের ব্যবস্থা করা হবে। এতে করে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: