মাগুরার শ্রীপুরে শহীদ মুকুলের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরানিউজ.কম:

mnমাগুরার শ্রীপুরে আজ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ মুকুলের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। জহিরুল ইসলাম মুকুল ১৯৭১ সালের ৮ অক্টোবর মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামে রাজাকার ক্যাম্প ধ্বংস করার সময় পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে পাকবাহিনীর রেঞ্জার পুলিশ এবং রাজাকার আলবদরের নিক্ষিপ্ত বুলেটের আঘাতে শহীদ হন।

শহীদ মুকুলের মৃত্যুর ৪৪ বছর পেরিয়ে গেলেও অদ্যাবধি তাঁর লাশের সন্ধান পায়নি পরিবারের লোকজন। মুকুলের সাথে যুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধারা যুদ্ধ শেষে বাড়িতে ফিরে এলেও মুকুল আর ফিরে আসেননি।

তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এই দিনটিকে শ্রীপুরে ‘শহীদ মুকুল দিবস’ হিসেবে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার দুপুরে  উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইকরাম আলী বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধকালীন ‘শ্রীপুর বাহিনী’র উপ-অধিনায়ক ও মাগুরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্যা নবুয়ত আলী। বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাংগঠনিক কমান্ডার মিঞা শাহাদত হোসেন, শহীদ মুকুলের বড় ভাই কামরুল আলম ও নাকোল ইউনিয়ন কমান্ডার মোঃ শফিকুল আজম প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: