‘আপনারা সচেতন হলেই বদলে যাবে মাগুরা’: শ্রীপুরে অতিরিক্ত পুলিশ সুপার

মাগুরানিউজ.কম: 

mnsreepur

আপনারা সচেতন হলেই বদলে যাবে মাগুরা। প্রশাসনকে সহযোগীতা করুন, মাগুরাকে অপরাধমুক্ত করতে মাগুরা জেলা পুলিশ সবসময় আপনাদের পাশে থাকবে। আজ শ্রীপুর ডিগ্রি কলেজ মুক্ত মঞ্চে জেলা পুলিশের জনসচেতনতা মূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার জনাব তারিকুল ইসলাম।

জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে মঙ্গলবার শ্রীপুর ডিগ্রি কলেজ মুক্ত মঞ্চে ইভটিজিং, বাল্য বিবাহ, মানব পাচার, মাদক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

শ্রীপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মোঃ আশরাফ হোসেন পল্টু, প্রাক্তন প্রধান শিক্ষক এম তোরাব আলী, ডাঃ শাহাদত হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ কেএম আজাদুজ্জামান, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান, সহকারি অধ্যাপক হারুন অর রশীদ ও সহকারি অধ্যাপক মোঃ আশরাফ হোসেন। সভায় কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম ইভটিজিং, বাল্য বিবাহ, মানব পাচার, মাদক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে বিষদ আলোচনা করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: