“কৃষকদের হৃদয়ে এখনো সমান উজ্জ্বলতায় আলো ছড়াচ্ছেন বঙ্গবন্ধু”- ড. শ্রী বীরেন শিকদার এমপি

মাগুরানিউজ.কম:

mn

রাজীব মিত্র জয়-

“গ্রামীণ কৃষক সমাজের মধ্য থেকে উঠে আসা বাঙালির রাজনৈতিক নেতা হিসেবে মাটি আর ফসলের সঙ্গে বাঁধা জীবন জীবিকাকেই বঙ্গবন্ধু সারাজীবন দেখেছেন বাঙালির শক্তি হিসেবে। জন্মভূমির মাটির কৃষকদের হৃদয়ে এখনো সমান উজ্জ্বলতায় আলো ছড়াচ্ছেন বঙ্গবন্ধু। সুদীর্ঘ রাজনৈতিক জীবনের সব অংশেই কৃষিনির্ভর জীবনব্যবস্থাকে মূল প্লাটফর্ম বা প্রধান ক্ষেত্র হিসেবে দেখেছেন তিনি।আজও দিবালোকের মতো সত্য কৃষি আর কৃষক নিয়ে তার সব উচ্চারণ।”

আজ মাগুরা আছাদুজ্জামান মিলনায়তনে জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার কৃষকদের সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করায় দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশের ১৬ কোটি মানুষ খেয়ে পরে স্বাচ্ছন্দে জীবনযাপন করছে।

সকালে ১১ টায় সম্মেলনের উদ্বোধন করেন কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মোতাহার হোসেন মোল্যা। পরে জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মশিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সাধারণ সম্পাদক শামসুল হক রেজা।

সম্মেলনের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজ এগিয়ে চলেছে। আওয়ামীলীগ সরকার কৃষিবান্ধব সরকার। সারের জন্য কোন কৃষককে এখন আর প্রাণ দিতে হয় না। এখন বাংলাদেশ থেকে বিদেশে চাউল রপ্তানী হয়।

জেলা কৃষক লীগের নেতা কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার এমন একটি সংগঠন করেন যেখানে সর্বদা কৃষকদের নিয়ে মাঠে ময়দানে কাজ করতে হয়। বঙ্গবন্ধু সবসময় কৃষকদের নিয়ে ভাবতেন। কৃষকদের অধিকার আদায়ে তিনি সবসময় তৎপর ছিলেন। আপনারা আজ বঙ্গবন্ধুর সেই প্রিয় সংগঠনের একজন কর্মী হয়ে মাঠে ময়দানে কৃষকদের সাথে মিলে মিশে একাকার হয়ে সংঠনের জন্য, দেশের জন্য নির্ভয়ে কাজ করুন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: