মাগুরার শ্রীপুরে গতকালের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, গুলির অভিযোগ অস্বীকার

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরা শ্রীপুর উপজেলার সব্দালপুর গ্রামে গতকাল রাত ৮টার দিকে সব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সাব্বির মোল্যা ও সব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক রফিকুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছে। এ সময় বেশকিছু বাড়িঘরে ভাঙচুর লুটপাট হয়েছে।

প্রকাশিত সংবাদ অনুযায়ী- আবু জাফর (৪৫), রনি মোল্যা (২৭), শামীম হোসেন (২২) এ তিনজন গুলিবিদ্ধসহ মোট ১০ জন আহত হয়। গুলিবিদ্ধ এই তিনজন রফিকুল ইসলামের সমর্থক। তাদের অভিযোগ, সংঘর্ষের এক পর্যায়ে প্রতিপক্ষ গ্রুপের নেতা সাব্বির হোসেন তার লাইসেন্সকৃত অস্ত্র দিয়ে গুলি ছুঁড়লে তারা আহত হন।

তবে সাব্বির মোল্যা এ অভিযোগ অস্বীকার করেছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: