মাগুরার মহম্মদপুরে কার্বণ তৈরীর কারখানায় ভয়াবহ আগুন

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরার মহম্মদপুরের রুইজানি গ্রামে পাটকাঠি থেকে কার্বণ তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার সন্ধ্যা পৌনে পাঁচটার দিকে আগুনের সূত্রপাত হয়।
পাটকাঠির গাঁদার পাশের একটি ঘরের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।
ইম পিগনো প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু জাফর মো: সালেহ কান্নাজড়িত কণ্ঠে বলেন, এই অপূরণীয় ক্ষতি কোনোভাবেই পুষিয়ে নেওয়া সম্ভব নয়।

কারখানার ব্যস্থাপক নজরুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের জানান, মূল কারখানার কিছু দূরে ছাই মজুদের গোডাউন রয়েছে। গোডাউনের সাথে জেনারেটর ও গ্যাসের সিলিন্ডারের আরেকটি ঘর ছিল। ঘরের সাথে পর পর সাজানো ছিল প্রায় অর্ধশতাধিক বিশাল আকারের পাটকাঠির গাঁদা। সারাবছর উৎপাদন চালু রাখার জন্য কারখানার জমিতে পাটকাঠির মজুদ গড়ে তোলা হয়েছিল।

আজ সন্ধ্যা পৌনে পাঁচটারদিকে ঘরের সাথের একটি পাটকাঠির গাঁদায় আকস্মিক আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পাশ্ববর্তী সবকয়টি পাটকাঠির গাঁদায় আগুন ছড়িয়ে পড়ে। ভয়াবহ আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। তবে মূল কারখানার চুল্লি ক্ষতিগ্রস্ত হয়নি বলেও জানান তিনি।

খবর পেয়ে ফরিদপুর,বোয়ালমারি ও আলফাডাঙ্গা থেকে দমকলের চারটি ইউনিট এসে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনে ।

উল্লেখ্য, আগুনে ক্ষতিগ্রস্ত কারখানা থেকে উৎপাদিত পাটখড়ি থেকে তৈরি ছাই (কার্বন) চীনসহ কয়েকটি দেশে রপ্তানি করা হতো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: