মাগুরায় নদী, বিল, নিচু মাঠ, জলাশয় ও পুকুর গুলো থেকে নামছে পানি। তাই এখন মাগুরার গ্রাম গঞ্জের অনেকেরই এখন মাছ না কিনেই চলছে। বেশ কিছুদিন দেশীয় মাছের সরবরাহ বেড়েছে আগের তুলনায় অনেক বেশী। দামও আগের চেয়ে অনেক কম।
টেংরা, বোয়াল, শিং, মাগুর, রয়না, কাকলে, ফুলসি, পাবদা, ফাতাসি, তিনকাটা, চেলা, দেশি-পুটি, শোল, গজার, টেপা, গুরগুতে, বাছামাছ, বাইম, কৈ, চাঁন্দা, খয়রা, ড়ানকানা, পুটি, টাকি ইত্যাদি সুস্বাদু দেশি মাছ ধরা পড়ছে।
কেউ জালের সাহায্যে, কেউ পলোর সাহায্যে, কেউ আবার হাতড়িয়ে সকাল, দুপুর, বিকেল বিরামহীন মাছ ধরছেন।
দেশীয় মাছ প্রকার ভেদে ৪০ টাকা থেকে ৩০০ টাকা দরে পর্যন্ত বিক্রি হচ্ছে।


