‘শান্তি, বন্ধুত্ব ও সম্প্রীতি আমাদের গৌরব’- শ্রীপুরে এ্যাড. সাইফুজ্জামান শিখর

মাগুরানিউজ.কমঃ

MNবিশেষ প্রতিবেদক-

সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকল শ্রেণীর মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর। গতকাল শ্রীপুরের সব্দালপুর ইউনিয়নের জারিয়া গ্রামে কাত্যায়নী পূজামন্ডপ পরিদর্শন ও মতবিনিময়কালে একথা বলেন তিনি।

‘শান্তি, বন্ধুত্ব ও সম্প্রীতি আমাদের গৌরব’ উল্লেখ করে এসময় তিনি আরো বলেন, হাজার হাজার বছরের লালিত এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যে কোন মূল্যে রক্ষা করতে হবে।

শিখর বলেন, আসুন ক্ষুধা ও দারিদ্রমুক্ত শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করি।
 
এসময় তার সাথে উপস্থিত ছিলেন সব্দালপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হোসেন মোল্লা, শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান মুসতাসিম বিল্লাহ সংগ্রাম, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, মাগুরা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী তারিকুল ইসলামসহ বিশিষ্টজনেরা।
 
এরপর সোনাইকুন্ডিতে পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি।
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: