আজ কাত্যায়নী পূজা’র দশমী পূজার রাত। উৎসুক জনতা মাগুরা শহরজুড়ে পূজা মণ্ডপগুলো ঘুরে ঘুরে দেখছেন ক্লান্তিহীনভাবে। লাখো দর্শনার্থী আজ রাতভর দেখবেন পূজা।
এদিকে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দিপনার মধ্য দিয়ে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা। জগদ্ধাত্রী পূজারও আজ দশমী।
জেলা সদরে ৫টি সহ জেলায় প্রায় অর্ধশত মন্ডপে এ পূজা অনুষ্ঠিত হবার খবর পাওয়া গেছে।
মাগুরার বেশিরভাগ পূজাই সুপ্রাচীন কাল থেকে বংশ পরম্পরায় পারিবারিক অনুষ্ঠিত হয়ে আসছে। শতবর্ষ পেরিয়ে যাওয়া বেশিরভাগ পূজাই এখনো তার বনেদিআনায় অটুট রয়েছে।


