মাগুরার শ্রীপুরে যুবদল সভাপতি সহ গ্রেফতার ২

মাগুরানিউজ.কম:

mn

মাগুরার শ্রীপুর থানা যুবদল সভাপতি মোঃ স্বপন চৌধুরীকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। শ্রীপুর থানা পুলিশ সুত্রে জানা যায়, গতকাল (২ আগষ্ট) রাতে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে শ্রীপুর থানা যুবদল এর সভাপতি মোঃ স্বপন চৌধুরীকে গ্রেফতার করে।

যুবদল সভাপতি স্বপন চৌধুরী শ্রীপুর থানার মামলা নং-০৮(০৬)১৫, ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩৮৫/৪২৭/৩৮০/১১৪/৫০৬ পেনাল কোড এর এজাহারভুক্ত ১ নং পলাতক আসামী। মামলার ভয়ে সে দীর্ঘদিন এলাকার বাইরে ছিল বলে পুলিশ সুত্র জানায়।

স্বপন চৌধরী শ্রীপুর থানার বরিশাট গ্রামের আবেদ আলীর ছেলে।

একই অভিযানে ৪নং শ্রীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ নুরুল ইসলাম ওরফে ধলুকেও গ্রেফতার করে পুলিশ। তার পিতার নামমৃত আবু তাহের।

পুলিশ জানায়, ধলু শ্রীপুর থানার মামলা নং-০২(০৪)১৪, ধারা-৩০৭/৩২৫/৩২৬/৩৭৯/৪৪৮/১৪৩/১৪৮/৩২৩/৫০৬/১১৪ পেনাল কোড এর এজাহারভুক্ত আসামী। মামলার ভয়ে সে দীর্ঘদিন পলাতক থাকার পর শ্রীপুর থানা পুলিশ তাহাকে গ্রেফতার করে।

আসামীদ্বয়ের নামে আরও একাধীক মামলা মূলতবী আছে বলে শ্রীপুর থানা পুলিশ জানায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: