মাগুরানিউজ.কম: মাগুরাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশের মাদক উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। গতরাতে (২ আগষ্ট) মাগুরা ডিবি পুলিশ শহরের কেশব মোড়স্থ জনৈক তাপসের চায়ের দোকান থেকে মাদক ব্যবসায়ী মোঃ রাজ্জাক শেখ(৩০)কে ১৫০(একশত পঞ্চাশ) গ্রাম গাঁজা’সহ গ্রেফতার করে।
রাজ্জাক শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামের আতিয়ার শেখের ছেলে।
এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা রুজু হয়েছে।

