বাংলাদেশ আজ বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল- মাগুরায় মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন বর্জন বিএনপির জন্য ছিল একটি ঐতিহাসিক ভুল । তিনি বলেন, বিএনপি এখন এ ভুলের মাশুল দিচ্ছে এবং তাদের এ ভুলের জন্য আওয়ামী লীগ কোন ভাবেই দায়ী নয়।

তিনি আজ বিকেলে জেলার শ্রীপুর উপজেলার শ্রীপুর এম.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিজয়া পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

নারায়ন চন্দ্র চন্দ আরো বলেন, বিএনপির সকল ষড়যন্ত্র প্রতিহত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন।

শ্রীপুর উপজেলা পুজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক শিশির কুমার শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদ্যুৎ কুমার সিংহ, জেলা জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী শাহানাজ পারভীন ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মনোরঞ্জন সরকার প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক অপূর্ব মিত্র।

প্রতিমন্ত্রী আরো বলেন, বিএনপি-জামায়াত সরকার পতনের আন্দোলনে ব্যর্থ হয়ে দেশের বিভিন্ন স্থানে পুরোহিত ও বিদেশী নাগরিক হত্যা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে তাদের সে অশুভ প্রচেষ্টা সফল হতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, দেশে এখন শান্তি বিরাজ করছে। ১৯৯৬ সালের আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশের প্রভূত উন্নতি সাধিত হয়েছিল। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এলে দেশ মারাত্মক বিপর্যয়ের মুখে পড়ে।

তিনি আরো বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছে। বাংলাদেশ আজ বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে, যেটা বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট নিজেও স্বীকার করে গেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: