মাগুরানিউজ.কমঃ
মাগুরার কৃতি ফুৃটবলার ও ছাত্রলীগ নেতা রাজন খান হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রত বিচার ও ফাঁসির দাবীতে মাগুরায় আজ শুক্রবার সকালে শহরে মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
মানবন্ধনে এলাকার অগুনতি নারী-পুরুষ অংশ নেন। এসময় এলাকাবাসির পক্ষে বক্তব্য রাখেন কনক খান, আশরাফ খান, হেলাল খান প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন দুই বছর পার হলেও রাজন হত্যা মামলাটির কার্যক্রম খুবই ধীর গতিতে চলছে। এছাড়া মামলার প্রধান আসামী মীর সাঈদসহ প্রত্যেকেই জামিনে মুক্তি পেয়ে রাজনের পরিবারকে নানারূপ হুমকী দিচ্ছে। এ কারণে তারা এটির দ্রুত বিচার ও অভিযুক্তদের দৃষ্টান্তমুলক শাস্তি হিসাবে ফাঁসি দাবী করছেন।


