মহম্মদপুরে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় বৃষ্টির বাগড়া!

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

হেমন্তের আকাশ গলছে। গলছে পোস্টার। শেষ সময়ে জমে ওঠা নির্বাচনী প্রচার-প্রচারণায় বৃষ্টিই এখন প্রধান বাগড়া। মাগুরার মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী (৩১ অক্টোবর)। আচরণবিধি অনুযায়ী প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারবেন শনিবার (২৯ অক্টোবর) পর্যন্ত। কিন্তু শেষ দিকের জমজমাট ভোট প্রার্থনায় বড়ো ধরণের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে বেরসিক বৃষ্টি।

বৃষ্টিতে ভিজে খসে খসে পড়ছে রশি দিয়ে শূণ্যে টাঙানো নির্বাচনী পোস্টার। প্রার্থীরা দলবল সহকারে একযোগে এ গ্রাম-ওগ্রাম ঘুরতে পারছেন না। রেকর্ড বাজানো প্রচার মাইকও রাস্তায় রাস্তায় ঘুরতে পারছে না। নির্বাচনী উৎসবমুখরতায় হঠাৎই ছন্দপতন ঘটেছে। ভোট প্রার্থনায় বড়ো বাধা হয়ে বৃষ্টি।

 

বিভিন্ন এলাকা ঘুরে দেখাগেছে-ভোটারদের মধ্যে পান, বিড়ি, গুল এবং লিফলেট বিতরণ চলছে হরদম। নির্বাচনী এলাকার প্রতিটি গ্রাম, পাড়া, শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার, কাব-সংঘ, চায়ের দোকান, রাস্তাঘাটসহ সব ধরণের ব্যবসাকেন্দ্রে প্রার্থীরা ছুটছেন ভোট প্রার্থনায়। প্রার্থীদের নির্বাচনী কার্যালয় থেকেও নানাভাবে প্রচারণা চালানো হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: