মাগুরানিউজ.কমঃ
হাজার বছরের ঐতিহ্যবাহী বাংলা সংস্কৃতি। এই সংস্কৃতির এক অন্য সম্পদ কবিগান, পালাগান। প্রায় বিলুপ্তির পথে আমাদের এই কবিগান-পালাগান। গ্রামেও এখন সচরাচর পালাগানের আসর বসে না। অনেকটা হারিয়ে যেতে বসা দেশীয় সংস্কৃতির এই অনন্য সম্পদকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার প্রত্যয়ে শ্রীপুরের বৈঠাখালী গ্রামে আজ সন্ধায় বসেছে মাটির সুরের গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী কবিগানের লড়াই।


