মাগুরায় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

মাগুরানিউজ.কমঃ

mnডেস্ক প্রতিবেদন-

মাগুরা সদর উপজেলার বাহারবাগ গ্রামে আব্দুল মান্নান নামে এক ব্যক্তি খুনের দায়ে ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- মাগুরা সদর উপজেলার বাহারবাগ গ্রামের বাকা, মহিনুর, বাসার, বুলবুল ও খায়রুল। এর মধ্যে খায়রুল পলাতক রয়েছে।

আজ রবিবার দুপুরে মাগুরা জেলা ও দায়রা জজ বেগম মাহফুজা বেগম এ রায় ঘোষণা করেন।

জেলা পাবলিক প্রসিকিউটর এ্যাড. কামাল হোসেন জানান, ২০১০ সালের ৫ ফেব্রয়ারি শ্যামপুর গ্রামের আব্দুল মান্নান প্রতিপক্ষের হামলায় গুরুতর জখম হয়ে ঢাকা মেডিকেল হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ খুনের দায়ে উল্লেখিত আসামীসহ ২৯ জনের নামে মাগুরা সদর থানায় মামলা করেন নিহতের ভাই নুরল মোল্যা।

এ মামলার সাক্ষ্য প্রমাণ ও চার্জশীটের ভিত্তিতে বিজ্ঞ বিচারক ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ও নির্দোষ প্রমানিত হওয়ায় অন্যান্য আসামিদের অব্যাহতি দেয়ার আদেশ দেন আদালত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: