মুক্তিযোদ্ধাদের সরকারের পাশে থেকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান

মাগুরানিউজ.কম:

mnবিশেষ প্রতিবেদক-

জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে জঙ্গীবাদ মোকাবেলায় মুক্তিযোদ্ধাদের সরকারের পাশে থেকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছেন মাগুরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও মুক্তিযুদ্ধে শ্রীপুর বাহিনীর উপ-অধিনায়ক মোল্যা নবুয়ত আলী।

মুক্তিযোদ্ধাদের প্রতি জঙ্গী ও সন্ত্রাসীদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার পাশাপাশি সামাজিকভাবে এদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহবানও জানিয়েছেন মুক্তিযুদ্ধের এই বীর সেনানী।

আজ মাগুরার শ্রীপুরে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রায় ৫শত মুক্তিযোদ্ধা।

সকাল সাড়ে ১০টায় শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল অফিস চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের সামনে শ্রীপুর-লাঙ্গলবাঁধ সড়কের দুপাশে মানববন্ধনে মিলিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার ইকরাম আলী বিশ্বাসের সভাপতিত্বে এ মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে ব্যক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও মুক্তিযুদ্ধে শ্রীপুর বাহিনীর উপ-অধিনায়ক মোল্যা নবুয়ত আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল ইসলাম, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা মৎস্য অফিসার (ভারপ্রাপ্ত) ফারুক মহলদার, শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মশিয়ার রহমান, সাংগঠনিক কমান্ডার আবু বকর সিদ্দিক, মুক্তিযোদ্ধা মোল্যা মতিয়ার রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা ইউনিট কমান্ড কাউন্সিলের সাংগঠনিক কমান্ডার মিঞা শাহাদত হোসেন।

বক্তারা জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। এ সময় তারা মুক্তিযোদ্ধাদের নিজ নিজ এলাকার প্রতি নজর রাখা ও বিপথগামী সন্দেহভাজন কাউকে দেখলে পুলিশকে খবর দেয়ার আহবান জানান। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: