মাগুরায় আন্তঃস্কুল ফুটবলে পরাজিতদের হামলায় আহত ৬

মাগুরানিউজ.কম:

mnবিশেষ প্রতিবেদক-

আন্তঃস্কুল ফুটবল খেলাকে কেন্দ্র করে বুধবার বিকেলে মাগুরা সদর উপজেলার জগদলে প্রতিপক্ষের হামলায় ছয় শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের মধ্যে দু’জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাবনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল ইসলাম জানান, তার স্কুলের শিক্ষার্থীরা আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে বুধবার সদর উপজেলার জগদল মাধ্যমিক বিদ্যালয় মাঠে যায়। খেলায় টাইব্রেকারের জগদল স্কুলকে ৫-৪ গোলে পরাজিত করে ভাবনহাটি স্কুল দল। হেরে গিয়ে জগদল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ও স্থানীয়রা অতর্কিতে ভাবনহাটি স্কুলের শিক্ষার্থী ও খেলোয়াড়দের উপর হামলা করে।

হামলায় ভাবনহাটি স্কুলের ছাত্র ও খেলোয়াড়সহ মোট ছয়জন আহত হয়।

আহতদের মধ্যে পারভেজ এবং রিমন নামে দুইজনকে গুরুতর অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: