মাগুরানিউজ.কম:
মাগুরার শ্রীপুরে জঙ্গী দমনে ও শান্তি রক্ষায় পুলিশের অব্যাহত তৎপরতার অংশ হিসাবে আজ সাপ্তাহিক চৌকিদারী প্যারেড অনুষ্ঠিত হয়েছে। উক্ত চৌকিদারী প্যারেডে নাশকতামূলক কর্মকান্ড, জঙ্গী, সন্ত্রাসী এবং নিখোঁজ ব্যক্তিদের সম্পর্কে দিক নির্দেশনা মূলক আলোচনা করেন অফিসার ইনচার্জ শ্রীপুর থানা মোঃ রেজাউল ইসলাম।


