মাগুরানিউজ.কম:
ইলিশের প্রতি মাগুরার মানুষ একটু বেশিই দুর্বল। সে কারণে মৌসুমের বিশেষ সময়ে সবারই চোখ থাকে ইলিশের বাজারে। এই বর্ষায় খিচুড়ি ও ইলিশ ভাজা সবার প্রিয় অথচ তেমন ইলিশ নেই মাগুরার বাজারে।
পুরাতন বাজার থেকে নতুন বাজার একই চিত্র। হতাশ হয়ে ফিরছেন ক্রেতারা। অন্যান্য বছর এ সময়ে বর্ষার স্বাদগন্ধে ভরপুর ইলিশ থাকে মধ্যবিত্তের নাগালেই। কিন্তু এ বারের চিত্রটি উল্টো। আষাঢ় শেষ হলেও রূপোলি শস্যের বাজারে রীতিমতো হাহাকার।
বাজার এক কেজি বা তার থেকে বেশি ওজনের ইলিশ কার্যত নেই। যেটুকু পাওয়া যাচ্ছে, তাও আবার ছোট, ওজন সর্বোচ্চ ৭০০ থেকে ৮০০ গ্রাম। অথচ এই ইলিশের দামই ১০০০ থেকে ১২০০ টাকা।


