মাগুরানিউজ.কম:
আজ বিকাল ৪টায় মাগুরার শ্রীপুর থানাধীন রাধানগর ইউনিয়নে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব সুদর্শন কুমার রায়। উপস্থিত ছিলেন শ্রীপুর থানার ওসি মোঃ রেজাউল ইসলাম। সহকারী পুলিশ সুপার সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস ও জঙ্গি নির্মূল করার আহবান জানান।


