মাগুরানিউজ.কম:
মাগুরায় বাসচাপায় রোমান (৪) নামে এক শিশু নিহত হয়েছে।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কের রাউতড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রোমান আলাইপুর গ্রামে রুবেল হোসেনের পুত্র।
মাগুরা হাইওয়ে পুলিশের এসআই আব্দুর রউফ জানান, দুপুরে রুবেল তার মার সাথে রাউতড়া এলাকায় হাইওয়ে সড়ক পার হচ্ছিল। এ সময় কুষ্টিয়া থেকে ফরিদপুরগামী কামিনী পরিবহন নামে একটি বাস রুবেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ বাসটিকে আটক করেছে।


