ছাত্রলীগ নেতা খলিল হত্যাকাণ্ডের প্রতিবাদে শ্রীপুরে বিক্ষোভ

মাগুরানিউজ.কম:

mnডেস্ক প্রতিবেদনঃ

নির্বাচনোত্তর সহিংসতায় মাগুরার শ্রীপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমানের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার সকালে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শ্রীপুর সদরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সকাল ১১টার দিকে শ্রীপুর ডিগ্রি কলেজ থেকে ছাত্রলীগের একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শ্রীপুর বাজারের চৌরঙ্গী মোড় বটতলায় প্রতিবাদ সভা ও মানব-বন্ধনের আয়োজন করা হয়।

শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী জালাল উদ্দীনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাদুর রহমান, শফিকুজ্জামান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলাল, সাংগঠনিক সম্পাদক আলী নূর মোল্যা, সদর ইউনিয়ন  ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্যা, ছাত্রলীগ নেতা মানিক গাজীসহ আরো অনেকে।

প্রতিবাদ সভা শেষে ছাত্রলীগের নেতৃবৃন্দ শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক ও শ্রীপুর থানার অফিসার ইনচার্জ এর মাধ্যমে পুলিশ সুপার এর বরাবর খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান করেন।

উল্লেখ্য গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ২৪ এপ্রিল সকালে শ্রীপুর উপজেলার মদনপুর গ্রামে বিজয়ী মেম্বর প্রার্থী রজব আলী ও পরাজিত মেম্বর প্রার্থী আইনাল মজুমদার ওরফে নাজির মজুমদার গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ছাত্রলীগ নেতা খলিলুর রহমান চোখে ট্যাঁটাবিদ্ধ হয়। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ জুলাই রাতে তার মৃত্যু হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: