মাগুরানিউজ.কম:
আজ বিকাল থেকে মাগুরার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মতবিনিময় করেন মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর।
শহরের নিতাই গৌর গোপাল সেবাশ্রম, ভবানন্দ বাবাজির আশ্রম, সাতদোহা মহাশ্মশান, হাজরাতলা আশ্রমসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আজ বৃহস্পতিবার (২১ জুলাই) পরিদর্শণ করেন তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, সদর থানার ওসি আজমল হুদা, লিপিকা দত্ত, পার্থ বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।


