মাগুরানিউজ.কমঃ
মাগুরার শ্রীপুর উপজেলায় রিয়াবুল শেখ হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার রাজাপুর চরপাড়া থেকে পুলিশ তাদের গ্রেফতার করে বলে শ্রীপুর থানা পুলিশ জানায়।
আটককৃতরা হলেন রাজাপুর চরপাড়া গ্রামের হাছেন (৪০) ও সাইফুল (৪২)।
রবিবার সকালে এলাকায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে বিয়াবুল শেখ (৩৫) মারা যান। ঘটনার দিন রাতে ২১ জনের নামে শ্রীপুর থানায় হত্যামামলা করেন নিহতের বাবা জামাল শেখ।


