মাগুরা শহরের স্বল্পআয়ের মানুষের ‘ভরসার জায়গা’ পোষ্ট অফিসের সামনে ও সংলগ্ন এলাকার ফুটপাতের দোকানগুলো নিরব। আজ বিকালে এমন চিত্রই পাওয়া গেছে। এখনও জমেনি এবাজার। ‘বেতন আর ছুটির ফাঁদে’ লোকসানের আশঙ্কা করছেন এখানের দোকানিরা।
এবারের ঈদের বাজারে নানা পণ্যের ভিড়ে নজর কেড়েছে ‘বাহুবলী’ নামে মেয়েদের পোশাক। তার সঙ্গে গতবারের আলোচিত ‘কিরণমালা’ তো আছেই। সোমবার
ভারতীয় ধারাবাহিক নাটকের নামানুসারে গতবছর বাংলাদেশের ঈদ বাজারে এসেছিল ‘কিরণমালা’। আর এবার ভারতীয় সিনেমার নামে এসেছে ‘বাহুবলী’।
এক থেকে দুই হাজার টাকায় এসব পোশাক বিক্রি করতে দেখা যায় বিক্রেতা বায়োজিদকে। ক্রেতাদের স্বল্প দামে ‘দামী’ পোশাক দিতে মাল উঠিয়ে এখন ‘বেতন আর ছুটির ফাঁদে’ লোকসানের আশঙ্কা করছেন এই বিক্রেতা।
তিনি বলেন, “আজ (শনিবার) ২৭ তারিখ। মানুষের হাতে টাকা নাই। যখন মানুষ বেতন পাবে, তখন তাদের গ্রামে যাওয়ার সময় হয়ে যাবে। অধিকাংশ দোকানেই ক্রেতাদের দেখা গেছে পোশাক পছন্দে ব্যস্ত। তবে দামে বনিবনা না হওয়ায় বেশিরভাগই ‘এ দোকান থেকে ও দোকানে’ ছুটছেন সাধ্যের মধ্যে পছন্দের পোশাকটি কেনার আশায়।
ফুটপাতে ঈদের কেনাকাটা করতে আসা দিনমজুর আরিফ হোসেন বলেন, “সবার জন্য মার্কেট করতে আসছি। কিন্তু দাম বেশি চায়, তাই কিনতে পারতেছি না।


