মাগুরার শ্রীপুরে ৭ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

মাগুরানিউজ.কমঃ

মাগুরার শ্রীপুর উপজেলার ৭ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ আজ সোমবার সম্পন্ন হয়েছে।

দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত ৭ ইউপি চেয়ারম্যানের শপথ পরিচালনা করেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ্, জেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসেন খান, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রোস্তম আলীসহ স্থানীয় ও জেলার বিশিষ্টজনেরা।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল  উপজেলার ৮ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৭ ইউনিয়নের ফলাফল ঘোষনা করা হয়।

একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করার কারণে শ্রীকোল ইউনিয়নে ফলাফল ঘোষনা করা হয়নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: