মাগুরানিউজ.কমঃ
ঢাকা অফিস : চালকসহ মোটরসাইকেলে আর তিন জন বসা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সোমবার (৬ জুন) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী ওই নির্দেশনার কথা জানান।
দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডে খুনের পর মোটরসাইকেলে পালানোর ঘটনা বেড়ে যাওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্ত এল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন থেকে মোটরসাইকেলে তিন জন চলা যাবে না। তিন জন চললে বাধা দেব, ধরব, চেক করব, লাইসেন্স চেক করব। কোনোভাবেই তিন জন নিয়ে মোটরসাইকেল চলতে দেব না।’
উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।


