শ্রীপুরে অশান্তি চরমে, আতংকিত কয়েক গ্রাম। আটক ৫

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাস পার হলেও মাগুরার শ্রীপুর উপজেলার স্থগিতকৃত ৩নং শ্রীকোল ইউনিয়নে হামলা-সংঘর্ষ-ভাংচুর চলছেই। চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী এম.এম.মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম ও স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটির সমর্থকদের মধ্যে চলমান এসব হামলা-সংঘর্ষ ও ভাংচুরের ফলে এখন সেখানে চরম অশান্তি বিরাজ করছে।

সর্বশেষ আজ দুপুরে স্বতন্ত্র প্রার্থী কুতুব উল্লাহ হোসেন কুটির সমর্থকদের বাড়িতে ব্যাপক হামলা ভাংচুর চালিয়েছে সংগ্রাম এর সমর্থকরা এমন অভিযোগ পাওয়া গেছে।

অপরদিকে সংগ্রামের দুই সমর্থকও হাসপাতালে ভর্তি হয়েছেন হামলার শিকার হয়ে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে তাৎক্ষনিক একাধিকবার চেষ্টা করেও নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

তবে স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন মিয়া সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন, আওয়ামীলীগ ও বিএনপির দুই প্রার্থীর লোকজন একজোট হয়ে তার সমর্থকদের উপর হামলা চালিয়েছে।

শ্রীপুর থানার ওসি রেজাউল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় শান্তি ফিরিয়ে আনতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে।

উল্লেখ্য, কেন্দ্র দখল ও ভোট জালিয়াতির অভিযোগে গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত তৃতীয় দফার ইউপি নির্বাচনে শ্রীপুর উপজেলার ৩ নং-শ্রীকোল ইউনিয়নের একটি কেন্দ্রের ভোট গ্রহন বাতিল ঘোষনা করা হয়। ফলে ওই ইউনিয়নে নির্বাচনের ফলাফল স্থগিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: