মাগুরানিউজ.কমঃ
হজ নিবন্ধনের সময়সীমা আগামী ৭ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক নিবন্ধিত হজ গমনেচ্ছুদের নিবন্ধনের শেষ সময়সীমা ছিল আজ ৩০ মে পর্যন্ত। হজ এজেন্সিস অব বাংলাদেশ (হাব) এর আবেদনের পরিপ্রেক্ষিতে সময়সীমা বৃদ্ধি করা হয়।
ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন নিবন্ধনের সময়সীমা ৭ জুন পর্যন্ত বৃদ্ধির খবরের সত্যতা নিশ্চিত করেছেন।


