মাগুরানিউজ.কমঃ
মাগুরা শ্রীপুরের কাজলী গ্রামে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ চোর চক্র দিনে-রাতে বিভিন্ন বাড়িতে চুরি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার শ্রীপুরের কাজলী গ্রামে এশিয়ান টিভির মাগুরা জেলা প্রতিনিধি স্বপন বিশ্বাসের বাড়িতে দিনে-দুপুরে বাড়িতে কেউ না থাকায় সংঘবদ্ধ চোর চক্র বাড়ির জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে ১ ভরি সোনা, পুরানো দিনের কাসা পিতল, দামী কাপড়সহ বিভিন্ন জিনিস পত্র নিয়ে পালিয়ে যায়। যার আনুমানিক মূল্য একলক্ষ টাকা।
প্রতিনিধির স্ত্রী জানান, তিনি স্কুলে কর্মরত ছিলেন। স্কুল থেকে বাড়িতে ফিরে দেখেন জানালার গ্রিল কেটে কে বা কারা ভিতরে প্রবেশ করে আলমারি ভেঙ্গে স্টোর রুম থেকে সোনাসহ পুরানো মালামাল দামী কাপড় নিয়ে গেছে। আমার বাড়িতে আমিসহ আমার ছোট ছেলে থাকি। ঘটনার পর পর আমার স্বামীকে ফোন করলে তিনি মাগুরা থেকে এখানে তাৎক্ষনিক চলে আসেন। তিনি গ্রামের চেয়ারম্যান-মেম্বার সহ গন্যমান্য ব্যক্তিবর্গকে বিষয়টি অবহিত করেন। পুলিশ সুপার কে বিষয়টি জানালে তিনি তাৎক্ষনিক ভাবে বাড়িতে পুলিশ প্রেরণ করেন। পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শন করে এবং ঘটনা তদন্তের জন্য আশ্বাস দেয়।
-ফাইল ছবি।


