মাগুরার শ্রীপুরে নির্বাচন পরবর্তি সংঘর্ষ, নিয়ন্ত্রণে ৪০ রাউণ্ড গুলি।

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরার শ্রীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তি সহিংসতায় অন্তত ২০জন আহত এবং ৬টি বাড়ি ভাংচুর করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪০ রাউণ্ড গুলিবর্ষন করেছে।

শ্রীপুরের মদনপুর গ্রামে রবিবার সকালে এ উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বর আওয়ামীলীগ নেতা রজব আলি এবং প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী অপর আওয়ামীলীগ নেতা নজির মণ্ডলের সমর্কদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।

এ সময় উভয় পক্ষ আদিম অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালালে শ্রীপুর উপজেলা ছাত্রলীগ যুগ্ম সম্পাদক খলিলুর রহমান, মোহন মিয়া, আবদুল্লাহ শেখ, লুতফর শেখ সহ অন্তত ২০ জন আহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ সময় ৪০ রাউণ্ড গুলি নিক্ষেপ করেছে। সংঘর্ষ চলাকালে অন্তত ৬টি বাড়ি ভাংচুরের শিকার হয়েছে বলে এলাকাবাসি জানিয়েছে।

সংঘর্ষে আহতদের মধ্যে ৫ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ছাত্রলীগ নেতা খলিলুর রহমানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা প্রেরণ করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত‍া রেজাউল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: