বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে শ্রীপুরের তরুনী, রাতভর নির্যাতন!

মাগুরানিউজ.কমঃ

mnডেস্ক রিপোর্ট-

মাগুরার শ্রীপুরের এক তরুনীকে দড়ি দিয়ে বেঁধে রাতভর নির্যাতনের ঘটনা ঘটেছে। বিয়ের দাবি নিয়ে ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামে প্রেমিক বকুল হোসেনের বাড়িতে গেলে প্রেমিকার উপর এ নির্যাতন চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, সোমবার রাতে শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের জালাল শেখের মেয়ে হাসনা বেগম নিজের বিয়ের দাবিতে আশ্রয় নেয় পাশের ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের ইমান আলীর ছেলে বকুলের বাড়িতে। বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন বকুল হোসেন।

কিন্তু বকুলের বাড়িতে আশ্রয় নেওয়ার পর মধ্যরাত থেকে বকুল ও তার পরিবারের অন্যান্য সদস্যরা হাসনার উপর নির্যাতন শুরু করে। একপর্যায়ে ঘরের বারন্দার খুঁটির সঙ্গে তাকে দড়ি ও চেন দিয়ে বেধে রাখা হয়।

পরে সকালে গ্রামবাসী তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। তবে এ ঘটনায় ওই বাড়ির সবাই পালিয়েছে।

নির্যাতনের শিকার হাসনা বেগম জানান, তাকে বিয়ের আশ্বাস দিয়ে ডেকে নিয়ে এই অমানবিক অত্যাচার করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। দোষীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: