বিকেএসপির জেলাভিত্তিক প্রতিভা অন্বেষণঃ মাগুরার বাছাই নিয়ে জানতে পড়ুন।

মাগুরানিউজ.কমঃ

mnডেস্ক রিপোর্ট-

বুধবার থেকে দেশের তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে জেলা পর্যায়ে বাছাই কার্যক্রম শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। দেশের ৬৪টি জেলাকে চারটি জোনে বিভক্ত করে মোট ১৭টি ডিসিপ্লিনে খেলোয়াড় বাছাই করা হবে।

প্রথম দিনে পঞ্চগড়, ভোলা, মানিকগঞ্জ ও নরসিংদী জেলার বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে। জেলা ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া অফিসার ও জেলার সংশ্লিষ্ট প্রশিক্ষকদের সহযোগিতায় ক্রীড়া প্রতিভা অন্বেষনের বাছাই চলবে ৪ জুন পর্যন্ত।

তালিকা অনুযায়ী ৩১ মে মাগুরা জেলায় বাছাইয়ের সময়।

তবে ঢাকা জেলার বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে সাভার বিকেএসপিতে। অনুর্ধ্ব-১২ থেকে ১৪ বছর বয়সের ছেলে-মেয়েরা ক্রিকেট, ফুটবল, হকি, আরচ্যারি, অ্যাথলেটিক্স, বাস্কেটবল, জুডো, শুটিং, টেবিল টেনিস, কারাতে, তায়কোয়ানদো, উশু ও ভলিবল এবং অনুর্ধ্ব-৮ থেকে ১২ বছর বয়সের ছেলে-মেয়েরা বক্সিং, জিমন্যাস্টিক্স, সাঁতার ও টেনিস খেলায় অংশ নিতে পারবে।

বাছাইকৃতদের প্রথমে একমাস মেয়াদের ১টি এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে ৪ মাস মেয়াদের ১টি প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে আগামী ৩ বছরে সর্বমোট ৩৬০০ খেলোয়াড়দেরকে প্রশিক্ষণ দেয়া হবে।

এদের মধ্যে চূড়ান্তভাবে বিজয়ীদের ৪ মাস ৬ থেকে ৮ বছর মেয়াদী প্রশিক্ষনের জন্য বিকেএসপিতে ভর্তিতে অগ্রাধিকার দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: