দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের টি২০ দল ঘোষণা

মাগুরানিউজ.কমঃ

pc-4_146934

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টি২০ সিরিজের জন্য ১৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ।
 
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ দল ঘোষণার বিষয়টি ক্রিকইনফোকে নিশ্চিত করেছেন।
 
মাশরাফি বিন মর্তুজাকে অধিনায়ক করে ঘোষিত প্রাথমিক দলে সহ-অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে সাকিব আল হাসানকে। ভারতের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরমেন্স  দেখানো মুস্তাফিজুর রহমান অবধারিতভাবেই রয়েছেন প্রাথমিক স্কোয়াডে।
 
প্রায় বছর খানেক পর আবারো জাতীয় দলে ডাক পেয়েছেন টাইগার স্পিনার সোহাগ গাজী।
 
অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে গেল বছরের অক্টোবরে গাজীকে আন্তর্জাতিক ক্রিকেটে সাময়িক নিষিদ্ধ ঘোষণা করে ক্রিকেটের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
 
পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলে সোহাগ গাজীর বহিস্কারের আদেশ প্রত্যাহার করা হয়। কিন্তু তারপরও দলে ফেরার সুযোগ হয়নি তার। তবে এ সময়ে সোহাগ গাজী হাত গুটিয়ে বসে থাকেননি, বরং ঘরোয়া ক্রিকেটে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে আবারো ফিরলেন জাতীয় দলে।
 
ইনজুরির কারণে ভারতের বিপক্ষে শেষ ওয়ানডে থেকে ছিটকে পরা পেসার তাসকিন আহমেদকে রাখা হয়নি টি২০-এর প্রাথমিক দলেও। আঙ্গুলের চোটের কারণে মাহমুল্লাহও ডাক পাননি।
 
১৪ সদস্যের প্রাথমিক দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, রনি তালুকদার, সৌম্য সরকার, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসাইন, আরাফাত সানি, জুবায়ের হোসাইন, সোহাগ গাজী, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান। সূত্র: ক্রিকইনফো

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: