মাগুরায় বাকী বিল্লাহ হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন। আসামী গ্রেফতার

মাগুরানিউজ.কমঃ

11034211_161920034ui16452ui48_4267031593851699161_n

মাগুরায় নৃশংস হত্যা কান্ডের ২৪ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতারসহ ঘটনার মূল রহস্য উদঘাটন করলো মাগুরা জেলা পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত অনুমান সোয়া দশটার দিকে মাগুরা সদর থানাধীন বেড় আকছি গ্রামস্থ মৃত ডাঃ মুজিবর রহমানের পাট ক্ষেতের মধ্যে লাশের সংবাদ পায় পুলিশ। লাশ পাওয়ার ঘটনায় তাৎক্ষনিকভাবে পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেন।

উক্ত ঘটনায় বাকী বিল্লাহ নামক এক ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামীরা মাথায় হাতুড়ী/ধারালো অস্ত্র দ্বারা গুরুত্বর জখম করিয়া নৃশংস হত্যা কান্ডের ঘটনা ঘটায়।

পুলিশ সুপার মহোদয়ের প্রত্যক্ষ তদারকীতে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ এই নৃশংস হত্যা কান্ডের ২৪ ঘন্টার মধ্যে হত্যা কান্ডের মূল আসামী সন্দেহে শাহীন (ভিকটিমের ভায়রা)’কে গ্রেফতার করলে মামলার চাঞ্চল্যকর তথ্য বেড়িয়ে আসে।

শাহীনকে জিজ্ঞাসাবাদ করিলে, “তার দেখানো মতে ঘটনাস্থলের আশ-পাশ (পাটক্ষেট) তল্লাশি করিয়া হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা হাতুড়ী জব্দ করা হয়।”

নিহতের ভাই হানিফ মোল্ল্যা জানান, বিদেশ যাওয়ার টাকা লেনদেনকে কেন্দ্র করে বাকি বিল্লাহ (৪২) খুন হয়েছেন ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: