কোপার সেমিতে মেসি ম্যাজিক। শনিবার ফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হবে চিলির

মাগুরানিউজ.কমঃ

39653-9messi

কোপার সেমিতে মেসি ম্যাজিক। শনিবার ফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হবে চিলির সঙ্গে।

একটা শঙ্কার কালো মেঘ ভর করে ছিল সেমিফাইনাল ম্যাচটি শুরুর আগ পর্যন্ত। এই প্যরাগুয়ের সঙ্গেই তো গ্রুপ পর্বে ড্র করতে হয়েছিল। এই প্যারাগুয়েই তো ব্রাজিলকে বিদায় করে দিয়েছিল। তা হলে না জানি কেমন প্রতিরোধ মেসিদের সামনে গড়ে তোলে তারা! কিন্তু না, দেখা গেলো প্রতিরোধ তো দুরে থাক, আর্জেন্টিনার সামনে দাঁড়াতেই পারেনি তারা। উল্টো গোলবন্যায় ভেসে ৬-১ ব্যবধানে হেরে গেলো তারা। আর ফাইনালে উঠে গেলো আর্জেন্টিনা।

এতবড় ব্যবধান, অথচ একটিও গোল আসেনি মেসির পা থেকে। আগের চার ম্যাচের মত আজ সেমিফাইনালেও গোলশূণ্য থাকলেন তিনি। সব মিলিয়ে ৫ ম্যাচে তার পা থেকে গোল এসেছে মাত্র ১টি। তাও পেনাল্টি থেকে। গোল করতে না পারলেও প্যারাগুয়ের বিপক্ষে অসাধারণ খেলেছেন তিনি। ৬ গোলের ৫টিরই যোগানদাতা ছিলেন এই বার্সা তারকা। মূলতঃ পুরো খেলাটার নিয়ন্ত্রণই ছিল তার পা থেকে।

মেসিছাড়া আর্জেন্টিার হয়ে অসাধারণ খেলেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। বলা যায় ডি মারিয়া নৈপুন্যের ম্যাচ এটি। গোলও করেছেন তিনি দুটি। এছাড়া বাকি গোলগুলো এসেছে সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়াইন, হ্যাভিয়ের পাস্তোরে এবং মার্কোস রোজোর পা থেকে। প্যারাগুয়ের হয়ে একমাত্র গোলটি করেন লুকাস ব্যারিয়স।

অপরদিকে স্বাগতিক চিলিও কম যায় না। বলা হচ্ছে চিলিয়ানরা সবচেয়ে সোনালি প্রজন্মটা পেয়েছে এই কোপা আমেরিকায় এসে। দুর্দান্ত খেলছে দলটি। যেমন গতি, তেমন স্কিল আর প্রতিভাবান ফুটবলারের সমন্বয়। তারওপর তারা খেলবে নিজ দেশে নিজেদের সমর্থকদের সামনে। কোপার ইতিহাসে প্রথম শিরোপার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দলটি। সুতরাং, আর্জেন্টিনার জন্য যে কাজটি মোটেও সহজ হবে না, তা নিশ্চিত করেই বলা যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: