টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

মাগুরানিউজ.কমঃ

argentina_win_smbg_pic_415803701

নাটকীয়তায় পূর্ণ পেনাল্টি শুট আউটে কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকার সেমি-ফাইনাল নিশ্চিত করেছে মেসির আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্যভাবে শেষ হলে ফলাফল নির্ধারণে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। উভয় দল প্রতিপক্ষের জালে সাতটি করে শট নিলেও, ৫-৪ গোলের জয় সেমিফাইনালের টিকিট পাইয়ে দেয় আর্জেন্টিনাকে।

টাইব্রেকারে কলম্বিয়ার প্রথম তিন শটে হামেস রদ্রিগেস, রাদামেল ফালকাও ও হুয়ান কুয়াদরাদো লক্ষ্যভেদ করেন। আর্জেন্টিনার অধিনায়ক মেসি, এজেকুয়েল গ্যারে, এভার বানেগাও প্রথম তিন শটে বল জালে পাঠান।

কলম্বিয়ার চতুর্থ শটে ক্রসবারের অনেক ওপর দিয়ে বল মেরে দেন লুইস মুরিয়েল। তবে পরের শটে এজেকুয়েল লাভেজ্জি লক্ষ্যভেদ করলে ৪-৩ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

পঞ্চম শটে এদউইন কারদোনা কোনোমতে গোল পাওয়ায় আশা টিকে ছিল কলম্বিয়ার। পরের শটে লুকাস বিলিয়া গোল পেলেই জিতে যেত আর্জেন্টিনা। কিন্তু তিনি ডান পোস্টের অনেক বাইরে দিয়ে শট নেওয়ায় ৪-৪ গোলে সমতায় থাকা টাইব্রেকার গড়ায় সাডেন ডেথে।

নাটকের এখানেই শেষ নয়! সাডেন ডেথে কলম্বিয়ার হুয়ান জুনিগার শট ঠেকিয়ে দেন আর্জেন্টিনার গোলরক্ষক সার্জিও রোমেরো। আবার সুযোগ আসে আর্জেন্টিনার সামনে; কিন্তু মার্কোস রোহোর শট গিয়ে লাগে ক্রসবারে!

কলম্বিয়ার জেইসন মুরিয়ো পরের শট মেরে দেন ক্রসবারের ওপর দিয়ে। পেনাল্টি শুটআউটে জেতার তৃতীয় সুযোগটি আর নষ্ট করেনি টুর্নামেন্টের ১৪ বারের চ্যাম্পিয়নরা। কার্লোস তেভেজ লক্ষ্যভেদ করলে উল্লাসে ফেটে পড়ে আর্জেন্টিনার খেলোয়াড় আর সমর্থকরা।

সেমি-ফাইনালে আর্জেন্টিনার সঙ্গে লড়তে শনিবার (২৯ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে ৩টায় প্যারাগুয়ের মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: