কোডিং ভুল হওয়ার কারণে একাদশের ভর্তির ফল প্রকাশে বিলম্ব

মাগুরানিউজ.কমঃ 

1435376928
একাদশের ভর্তির ফল যান্ত্রিক ত্রুটির কারণে বৃহস্পতিবার থেকে পিছিয়ে শুক্রবার রাতে দেওয়ার কথা থাকলেও তা ব্যর্থ হয়েছেন বুয়েট কর্তৃপক্ষ। আর তাই লাখ লাখ ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকরা অপেক্ষা করছেন। ভোগান্তিতে রয়েছেন তারা। ব্যর্থতার কারণ জানতে চাইলে শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান আজ শনিবার সকালে  জানান, কোডিং ভুল হওয়ার কারণেই এ বিপত্তি ঘটেছে।  বুয়েট সংশ্লিষ্টরা বৃহস্পতিবার থেকেই বলছেন ১ ঘন্টার মধ্যেই হবে কিন্তু হচ্ছে না। তাই কয়েকঘন্টা দেরি করে রাত ১১ টা নির্ধারণ করা হয়েছিল। তবু ব্যর্থ। অতপর বৃহস্পতিবার রাত দুটোর দিকে সিদ্ধান্ত হয় শুক্রবার রাত ১১টায় প্রথম তালিকা দেওয়া হবে। এরপর তারা আরো সময় চাইলেন।

দুএকদিন সময় লাগতে পারে। ঢাকা বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে, বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেবেন ফল প্রকাশের নতুন তারিখ।

আবারো সবাইকে ধৈর্য্য ধারণ করার অনুরোধ জানিয়েছেন শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খানসহ বুয়েট ও শিক্ষাবোর্ডসমূহের চেয়ারম্যানগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: