মাগুরায় চলছে আর্জেন্টাইন ভক্তদের খেলা দেখার প্রস্তুতি

মাগুরানিউজ.কমঃ 

Argentina1435317032

গ্রুপপর্বের গণ্ডি পেরিয়ে কোয়ার্টার ফাইনালেও অর্ধেক খেলা শেষ লাতিন ফুটবলের সর্বোচ্চ আসর কোপা আমেরিকার। কিন্তু ফুটবলবিশ্বকে শাসন করা খেলোয়াড়দের পারফরম্যান্সে এখনো ফুটে উঠেনি প্রকৃত ফুটবলীয় লাতিন সৌন্দর্য্য। তাই এবারের কোপা আসর এখনো পর্যন্ত রয়ে গেছে যথেষ্ট ম্যাড়মেড়েই। তারপরও মাগুরায় চলছে আর্জেন্টাইন ভক্তদের খেলা দেখার প্রস্তুতি।

আয়োজক চিলির সঙ্গে এবারের আসরের ফেভারিটদের তালিকায় রয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ব্রাজিল ও কলম্বিয়ার নামও। কিন্তু মেসি, অ্যাগুয়েরো, ডি মারিয়ারা এখনো নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। সেরাটা দিয়ে জ্বলে উঠতে পারেননি রাদামেল ফ্যালকাও এবং হামেস রদ্রিগেজরাও। তাই লাতিন আমেরিকা অঞ্চলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের সেরাটা দেখতে এখনো অপেক্ষার প্রহর গুনছে ফুটবলপ্রেমীরা।

কোপা আমেরিকায় শনিবার ভোরে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও শক্তিশালী কলম্বিয়া। ফিফা র‌্যাংঙ্কিয়ের তিন ও চার নম্বর স্থানে থাকা দলগুলো তাও আবার মাঠে নামছে কোয়ার্টার ফাইনালের মঞ্চে। তাই কাল কিছুটা উত্তেজনা ছড়াতে পারে বলে বিশ্বাস করছেন ফুটবলবোদ্ধরা।

গ্রুপপর্বে দুটি ম্যাচে জিতে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে আর্জেন্টিনা। কিন্তু দলের সেরা তারকা মেসি-অ্যাগুয়েরো-ডি মারিয়ারা নেই নিজেদের সেরাটার ধারে কাছেও। অন্যদিকে গ্রুপপর্বে মাত্র ১ গোলের বিনিময়ে তৃতীয় স্থানে থেকে শেষ আটের সুযোগ পেয়েছে কলম্বিয়া। দলের আক্রমনভাগের সেরা তারকা ফ্যালকাও রয়েছেন চরম ফর্মহীনতায়। তাছাড়া হামেস রদ্রিগেস ও কুয়াদ্রাদোরাও রয়েছেন অনুজ্জুলই।

তারপরও শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে দলের পরীক্ষিত স্ট্রাইকারদের উপরই ভরসা রাখতে চান কলম্বিয়া কোচ হোসে পেকারম্যান, ‘আমাদের কয়েকজন খেলোয়াড় ফর্মে নেই। আমরা তা আড়াল করতে পারি না। তাদেরকে সমর্থন দেওয়া উচিত। আমরা জানি তারা কি করতে পারে।’

তবে আর্জেন্টিনা শিবিরের বড় তারকা মেসির জন্য শনিবারের ম্যাচটি একটু ভিন্ন রকমই হতে পারে। ১০ বছর আগে কলম্বিয়ার বর্তমান কোচ পেকারম্যানের হাত ধরেই জাতীয় দলে অভিষেক হয়েছিল বার্সা খুদেরাজের। দীর্ঘদিন পর সাবেক কোচের বিপক্ষে আলবিসেলেস্তে দলপতির কাছে হয়তো দারুণ কিছুই প্রত্যাশা করতে পারেন মেসি ভক্তরা।

হাটুর ইনজুরির কারণে কাল কলম্বিয়ার হয়ে মাঠে নামতে পারবেন না কার্লোস সানচেজ। তার পরিবর্তে এডউইন কার্ডোনা কিংবা অ্যালেক্সান্ডার মেজিয়াকে সুযোগ দিতে পারেন দলটির কোচ পেকারম্যান। অন্যদিকে ইনজুরি ও নিষেধাজ্ঞার অভিশাপ থেকে সম্পূর্ণ মুক্ত রয়েছে আর্জেন্টিনা। পুরো শক্তির দল নিয়ে আজ কলম্বিয়ার বিপক্ষে দূর্দান্ত কিছু করতে পারে কোপায় ১৪বারের চ্যাম্পিয়ন দলটি।

কলম্বিয়ার বিপক্ষে সর্বশেষ পাঁচ ম্যাচের মাত্র একটিতে হেরেছে আর্জেন্টিনা। গতবার বিশ্বকাপের ফাইনালে হারের পর দারুণ ছন্দে রয়েছে দলটি। তাই কলম্বিয়ার বিপক্ষে কাল তাদের কাছে সেরাটা প্রত্যাশা থাকবে আর্জেন্টাইন ভক্তদের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: