সাফল্যের মুকুটে আরেকটি পালক

মাগুরানিউজ.কমঃ 

Bangladesh’s players celebrate the dismissal of India’s Rohit Sharma during their second one-day international cricket match in Dhaka, Bangladesh, Sunday, June 21, 2015. (AP Photo/ A.M. Ahad)

বিশ্বকাপে দারুণ একটি সময় পার করার পর ধারাবাহিক সাফল্য দেখাচ্ছে বাংলাদেশ দল। ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। রোববার দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে হারিয়ে ২-০-তে সিরিজ জিতে নিয়েছেন মাশরাফি অ্যান্ড কোং। অপেক্ষায় আছে সিরিজের বাকি ম্যাচটি নিজেদের করে নেওয়ার। সেই ১৯৮৬ সাল থেকে ওয়ানতে যাত্রা শুরু হয়েছে বাংলাদেশের। এ পর্যন্ত ওয়ানডে টুর্নামেন্ট ও দ্বিপক্ষীয় সিরিজ মিলিয়ে মোট ৯১টি আসরে অংশ নিয়েছে বাংলাদেশ।

 
তবে ১৯৯৯ সালেই পাকিস্তানের বিপক্ষে প্রথম দ্বিপক্ষীয় সিরিজ খেলা শুরু হয় বাংলাদেশিদের। এ পর্যন্ত ঘরে-বাইরে মোট ৫৮টি দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে বাংলাদেশ, যার মধ্যে জয় এসেছে ১৭টিতে। দেশের বাইরে গিয়ে সিরিজ জয়ের কৃতিত্ব দেখিয়েছে টাইগাররা মাত্র চারবার। প্রতিপক্ষ হিসেবে জিম্বাবুয়েকেও সর্বাধিক আটবার হারিয়েছে বাংলাদেশ। তবে এই প্রথম ভারতকে হারানোর স্বাদ পেল বাংলাদেশ। অতীতে নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মতো টেস্ট খেলুড়ে দেশকে সিরিজে হারালেও ভারত এবারই প্রথম শিকার বাংলাদেশের।
 
ওয়ানডেতে সিরিজ জয়ের যত সাফল্য
 
প্রতিপক্ষ     সিরিজের ফল     সময়
জিম্বাবুয়ে     ৩-২ (৫)     জানুয়ারি ২০০৫ কেনিয়া     ৪-০ (৪)     মার্চ ২০০৬ কেনিয়া     ৩-০ (৩)     আগস্ট ২০০৬ জিম্বাবুয়ে     ৫-০ (৫)     নভেম্বর ২০০৬ স্কটল্যান্ড     ২-০ (২)     ডিসেম্বর ২০০৬ জিম্বাবুয়ে     ৩-১ (৪)     ফেব্রুয়ারি ২০০৭ আয়ারল্যান্ড     ৩-০ (৩)     মার্চ ২০০৮ জিম্বাবুয়ে     ২-১ (৩)     জানুয়ারি ২০০৯ ওয়েস্ট ইন্ডিজ  ৩-০ (৩)     জুলাই ২০০৯ জিম্বাবুয়ে     ৪-১ (৫)     আগস্ট ২০০৯ জিম্বাবুয়ে     ৪-১ (৫)     অক্টোবর ২০০৯ নিউজিল্যান্ড     ৪-০ (৫)     অক্টোবর ২০১০ জিম্বাবুয়ে     ৩-১ (৫)     ডিসেম্বর ২০১০ ওয়েস্ট ইন্ডিজ  ৩-২ (৫)     ডিসেম্বর ২০১২ নিউজিল্যান্ড     ৩-০ (৩)     নভেম্বর ২০১৩ জিম্বাবুয়ে     ৫-০ (৫)     নভেম্বর ২০১৪ পাকিস্তান     ৩-০ (৩)     এপ্রিল ২০১৫ *ভারত    ২-০ (৩)    জুন ২০১৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: