মাগুরায় ‘স্বনির্ভর বাংলাদেশ’র ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ

মাগুরানিউজ.কমঃ

1977332_711260475663401_4612621750841742224_n

‘চাকুরি নিব না, চাকুরি দিব’ এই শ্লোগানকে সামনে রেখে শুক্রবার থেকে মাগুরায় আঞ্চলিক মসলা গবেষনা কেন্দ্র  ও শ্রীপুর মহিলা কলেজে শুরু হয়েছে ১০ দিনের ফ্রি কম্পিউটার বেসিক আইটি ট্রেনিং কোর্স। স্বেচ্ছাসেবি সংগঠন স্বনির্ভর বাংলাদেশ এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। জেলার ৮০ জন কলেজ শিক্ষার্থী বিনামূল্যে এ প্রশিক্ষণ কোর্সে অংশ নিচ্ছে।

 

মাগুরা মসলা গবেষণা কেন্দ্রে গ্রাফিক্স ডিজাইন কোর্সের উদ্বোধন করেন মাগুরা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মনিরুজ্জামান।

উপস্থিত ছিলেন স্বনির্ভর কুষ্টিয়া শাখার এরিয়া ম্যানেজার এ্যাডওয়ার্ড সরকার ইমরান, প্রশিক্ষক অনুপম রায়, আমিনুর রহমান ও মসলা গবেষণার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অপরদিকে, ‘শ্রীপুর মহিলা কলেজ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম।

উপস্থিত ছিলেন শ্রীপুর মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল আইয়ুব হোসেন, প্রশিক্ষক পুলক কুমার বিশ্বাস ও সুজন কুমার বিশ্বাস।

এ প্রশিক্ষনের মাধ্যমে কম্পিউটার বেসিক আইটি ট্রেনিং-এর পাশাপাশি অনলাইনে প্রশিক্ষণার্থীদের আউট সোর্সিং এ কাজ করার উপযোগি করে গড়ে তোলা হবে বলে জানান আয়োজকেরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: