মাগুরার শালিখায় পুকুর দখল নিয়ে সংঘর্ষে আহত ১৫

মাগুরানিউজ.কম:

mn

মাগুরার শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের গ্যাড়ামারা গ্রামে পুকুরের দখল নিয়ে বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (২৫ জুলাই) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দিপুবালা (৭০), রূপচাদ (৭০), সমরেশ (৩০), সত্যেন্দ্র নাথ বিশ্বাস (৫০), অরুণ (৪০), আনন্দ (৩০) ও শ্যামলকে (৪০) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সত্যেন্দ্র নাথ জানান, একটি পুকুরের দখল নিয়ে গ্যারামারা গ্রামের শ্যামল ও সুকদেবের মধ্যে বিরোধ চলছে। এর জের ধরে প্রায়ই তাদের মধ্যে সংঘর্ষ হয়। এ নিয়ে পাল্টাপাল্টি মামলাও রয়েছে।

এ বিরোধের জের ধরে শনিবার সকালে শ্যামল ও সুকদেব লোকজন নিয়ে আবারো সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দুপুর ১টার দিকে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে এখনো কোনো পক্ষ মামলা করেনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: