মাগুরায় মেধাবী শিক্ষার্থীদের পাশে জেলা পরিষদ

মাগুরানিউজ.কম:

mn
মাগুরায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি দিয়েছে মাগুরা জেলা পরিষদ। আজ শনিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ শাহাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদত হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফোজলে আলম।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ্ণ ঘোষ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রতিনিয়ত জীবনের নানা প্রতিকূলতা মোকাবিলা করে কঠিন জীবনসংগ্রামের মধ্য দিয়ে পরীক্ষায় কৃতিত্ব অর্জন করা মাগুরার শিক্ষার্থীদেরকে সবসময়ই সম্মান জানিয়ে আসছে জেলা পরিষদ। তারই ধারাবাহিকতায় জেলার ৭৫ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট ও ২৫০০ টাকা বৃত্তি প্রদান করা হয় এই অনুষ্ঠানে।

এ বিষয়ে মাগুরা জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের এমন ভালো ফল তরুণ প্রজন্মের প্রতি আমাদের আস্থা আরও বাড়িয়ে দেয়। আমরা অনুপ্রাণিত বোধ করি। অসচ্ছল পরিবারের মেধাবী ছেলেমেয়েদের পড়ালেখায় অন্য যার যার অবস্থান থেকে যদি সবাই এগিয়ে আসে, তাহলে আমাদের প্রচেষ্টা স্বার্থক হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: