মাগুরানিউজ.কমঃ
মাগুরার শালিখা উপজেলার সিংড়া বাজারে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ভ্রাম্যমান আদালত একটি কম্পিউটার প্রতিষ্ঠান সিলগালা ও ৩জনকে জরিমানা করেছে।
মঙ্গলবার সকালে শালিখার সিংড়া বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অশ্লীল ছবি রাখার দায়ে মামুন কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান সিলগালা ও টিনা কম্পিউটার মালিক প্রদীপ বিশ্বাসকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন।
অপরদিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্নার অভিযোগে একই বাজারের হোটেল মালিক আমিরুল ইসলামকে ২ হাজার টাকা ও রাস্তার গায়ে বালু রেখে বিক্রয় করার দায়ে তালখড়ি গ্রামের মোবারক বিশ্বাসকে ১ হাজার টাকা জরিমান করেছেন।


