মাগুরায় দুই ডিজিটাল প্রতারক আটক।

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরায় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে হৃদয় ও টুটুল নামের দুই যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ মঙ্গলবার বিকেলে সদরের বেরইল-পলিতা বাজার থেকে তাদের আটক করা হয়।

দেশের বিভিন্ন স্থানে বিকাশ এজেন্টের দোকান থেকে প্রতারকচক্র কৌশলে মোবাইল ফোনে ট্রানজেকশন রেজিষ্টারে বর্ণিত মোবাইল নম্বরসমূহ ও টাকার পরিমাণের ছবি তুলে নেয় এই চক্র।

পুলিশ জানায়, পরবর্তীতে এই চক্র ছবি অন্য প্রতারকচক্রের কাছে অর্থের বিনিময় হস্তান্তর করে। অপর প্রান্তের প্রতারক চক্র প্রতারণার মাধ্যমে গ্রাহকের টাকা হাতিয়ে নিচ্ছে।

আজ মাগুরা জেলার বেরইল পলিতা থেকে এই অভিযোগে মাগুরা ডিবি পুলিশ দুজনকে গ্রেফতার করে। তাদের মোবাইল ফোন থেকে ট্রানজেকশন রেজিষ্টারের ছবি উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, মাগুরা সদর উপজেলার রেরইল-পলিতা এলাকার শহীদ মিয়ার ছেলে হৃদয় (২৫) ও পরিতোষ বিশ্বাসের ছেলে টুটুল (২২) এলাকার বিভিন্ন বিকাশ এজেন্টের দোকান থেকে প্রতারণার মাধ্যমে গ্রাহকের টাকা তুলে নিচ্ছিল। গোয়েন্দা পুলিশ গ্রাহক সেজে তাদের আজ দুপুরে বেরইল-পলিতা বাজার থেকে আটক করে।

এসময় তাদের মোবাইল ফোনে ট্রানজেকশন রেজিষ্টারে বর্ণিত মোবাইল নম্বরের ছবি জব্দ করে পুলিশ।

আটক দুই যুবক জানান, তারা কৌশলে মোবাইল ফোনে বিকাশের লেনদেনের ট্রানজেকশন রেজিষ্টারে বর্ণিত মোবাইল নম্বরসমূহ ও টাকার পরিমাণের ছবি তুলে নিয়ে অন্য প্রতারকচক্রের কাছে হস্তান্তর করে। এতে এজেন্টের হিসাবের সর্বশেষ জমা টাকার পরিমাণ জানা যায়। এরপর অপর প্রান্তের প্রতারক চক্র এজেন্টের টাকার সাথে মিল রেখে ভূয়া এসএমএস পাঠিয়ে টাকা হাতিয়ে নেয়। একাউন্টে মোট টাকায় মিলে যাওয়ায় বিষয়টি বিশ্বাসযোগ্য হয়, এতে অনেকেই তাদের প্রতারণার ফাঁদে পা দেন।

মাগুরার সিনিয়র সহকারি পুলিশ সুপার সুদর্শণ কুমার রায় বলেন,‘ আটক দুই যুবক বিকাশের মাধ্যমে প্রতারণা করছিল। এ ঘটনায় মামলা হয়েছে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: